০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩০

নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে

নবম জাতীয় বেতন স্কেল  © সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভা অনুমোদনের পর এ বিষয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সেখানে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন বিষয় পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়।

আলোচনা ও পর্যালোচনা শেষে নতুন পে-স্কেলে গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। অনুমোদিত বেতন কাঠামোর গেজেট প্রকাশে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে