সরকারি সেবার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা প্রতিমন্ত্রীর, প্রথম পুরস্কার ১ লাখ টাকা
নিজ এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে গবেষণার মাধ্যমে তার কার্যকর সমাধান খুঁজবে শিক্ষার্থীরা। সেই সমাধান উপস্থাপনের সুযোগও পাবে তারা। ঢাকা-১৩ আসনের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করছেন ঢাকা-১৩ আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের জন্য ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন’ আয়োজন করছেন তিনি। প্রতিযোগিতায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দল গঠন করে নিজেদের এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করবে। এরপর গবেষণার মাধ্যমে কার্যকর সমাধান প্রস্তাব করবে এবং তা উপস্থাপনের সুযোগ পাবে।
রবিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘আর মাত্র ৭ দিন - ঢাকা-১৩ এর শিক্ষার্থীদের জন্য গভর্নেন্স চ্যালেঞ্জ।
প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে জানান, ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে “গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন”। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দল গঠন করে নিজেদের এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করবে, গবেষণার মাধ্যমে কার্যকর সমাধান প্রস্তাব করবে এবং তা উপস্থাপনের সুযোগ পাবে।
শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের পাশাপাশি বাস্তব সমস্যা সমাধানে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের চিন্তা ও উদ্যোগই হতে পারে এলাকার পরিবর্তনের পথ। রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে আরও ৭ দিন।’
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হবে।
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: https://bobbyhajjaj.com/dhaka13challenge
প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণদের ভাবনা থেকেই তৈরি হোক আগামী দিনের আরও কার্যকর, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব ঢাকা-১৩।’
আয়োজন করছে ঢাকা-১৩ এমপি কার্যালয়।