২৮ আগস্ট ২০২৬, ০৮:০৫

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম

মোহাম্মদ মাহবুবউল করিম  © সংগৃহীত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব ও উপসচিব মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে ফেনীর ডিসির দায়িত্ব চালিয়ে আসা মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। মনিরা হক উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।