২৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউদ্দিন

সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  © সংগৃহীত

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পরে সংসদ নেতার পাশের আসনে স্থান পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তৃতীয় অধিবেশন শুরু হয়।

নতুন আসন বণ্টনে দেখা যায়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবার ওই আসনটিতে বসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

সরকারি দলের প্রথম সারিতে নয়টি আসনের পর্যায়ক্রমে তৃতীয় আসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান। প্রথম সারিতে আসন স্থান পেয়েছেন আমান উল্লাহ আমানও।