১৯ আগস্ট ২০২৬, ১৪:২৩
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী ২১ আগস্ট (শুক্রবার) শপথ নিতে পারেন। সচিবালয় ও সংসদ সচিবালয়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সংশ্লিষ্ঠরা।
আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।