১৩ আগস্ট ২০২৬, ১২:৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ৯ টায় এই বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অফ কমার্সের সভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠক শেষে ইউ এস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধ দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র সাংবাদিকদের বৈঠক করবেন।