১১ আগস্ট ২০২৬, ১৫:৫৭

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 

জাতীয় সংসদ ভবন  © সংগৃহীত

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত রাষ্ট্রপতির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, ১৪৩৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (২৭ আগস্ট) রোজ বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে অধিবেশনের জন্য সমবেত হবেন। প্রথা অনুযায়ী সংসদ সচিবালয় থেকে পরবর্তীতে অধিবেশনের বিস্তারিত কার্যসূচি ও সময়সূচি নিশ্চিত করা হবে।