০১ আগস্ট ২০২৬, ১৮:৩৯

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  © সংগৃহীত

ক্ষমতাসীনদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে সেখানে। 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক আজ সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। 

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সার্বিক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান সরকারের কার্যক্রম, দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়াবলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে নিবিড় আলোচনা হবে।

আজকের এই উচ্চপর্যায়ের সভায় রাষ্ট্রপতি পদে একাধিক যোগ্য প্রার্থীর রাজনৈতিক অবস্থান ও গুণাবলি নিয়ে বিশদ আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ নেতৃত্বের ওপরই ন্যস্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।