২৫ জুলাই ২০২৬, ১৬:৫৪

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন কোথায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি?

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ  © সংগৃহীত

গত শুক্রবার (২৪ জুলাই) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বঙ্গভবনে অফিস করবেন এবং সংসদ ভবনে স্পিকারের বাসভবনে থাকবেন। আজ শনিবার (২৫ জুলাই) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য জানান। 

সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে শুক্রবার বিকাল থেকেই।  

শায়রুল কবির খান জানান, রবিবার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

গতকাল শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগে করলে সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।