২৪ জুলাই ২০২৬, ১৩:০৫
দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩২১ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।
এর আগে, গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার কথা ছিল। এর জন্য ফিরতি টিকিটও কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে।