২৩ জুলাই ২০২৬, ২১:০০
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-গুঞ্জনের মধ্যেই ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্পিকার শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরবেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।