শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন
বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (২২ জুলাই) শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধে শহিদদের অসামান্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তাদের সর্বোচ্চ ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
এছাড়া বীর শহিদদের আত্মত্যাগ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের আদর্শে অনুপ্রাণিত করে আসছে এবং ভবিষ্যতেও সেই প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানানো হয়।