২০ জুলাই ২০২৬, ১৮:৪০
দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমানকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদের জন্য তার চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।