১৭ জুলাই ২০২৬, ১২:৪০

যেভাবে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

সরকারের লোগো   © টিডিসি সম্পাদিত

আগামী আগস্টে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে দুই দফায় টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় তৈরি হয়েছে এই সুযোগ।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

এছাড়াও চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি কাটানো যাবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাবেন।