১০ জুলাই ২০২৬, ১৯:২৫

পাকিস্তান সফরে গেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা.জাহিদ

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন  © সংগৃহীত

নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্য  রওনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)   নারী বিষয়ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ঢাকা থেকে রওনা করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে নবম এই সম্মেলন অনুষ্ঠিত হবে পাকিস্তানের ইসলামাবাদে।