৩০ জুন ২০২৬, ১৯:৩৭

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সারোয়ার হোসেন

মো. সারোয়ার হোসেন  © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সারোয়ার হোসেনকে পরবর্তি ০৩ (তিন) বছরের জন্য ডেপুটি গভর্ণর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আজ মঙ্গলবার (৩০ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Bangladesh Bank Order, 1972 এর Article 10 (4) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সারোয়ার হোসেনকে যোগদানের তারিখ থেকে ০৩ (তিন) বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ৩০ জুন, ২০২৬ তারিখে এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।