১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতাগ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া হয়ে চীনে গেলে তার সফরসঙ্গী হয়েছেন দলের ও মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সঙ্গে কৌশলগত বিষয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই দেশ একটি যৌথ ইশতেহার ঘোষণা করবে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
শুক্রবার (২৬ জুন) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই দেশের সবচেয়ে ক্ষমতাধর তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যেখানে দুই দেশের মধ্যকার কৌশলগত বিষয়ে ১৩ টিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে (বিডা) চীনের আর্থিক ও উন্নয়ন কর্পোরেশনের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।;
তিনি আরও জানান, এই চুক্তির পাশাপাশি চীনের বর্তমানে যে রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় আছে সেটার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকা দল অর্থাৎ বিএনপির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেটার ভিত্তিতে দুই দেশ ১৬ দফা সংবলিত একটি যৌথ ইশতেহার ঘোষণা করবে। যেটি আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন।