১৩ জুন ২০২৬, ২১:০৮

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া প্রকাশ, দেখুন এখানে

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ফ্যামিলি কার্ড  © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে আগামী ১ এই কার্ড বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬ (খসড়া) প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গতকাল শুক্রবার (১২ জুন) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। এছাড়া এই খসড়া নীতিমালার ওপর মতামত ও পরামর্শ আহ্বান করেছে মন্ত্রণালয়।

খসড়া দেখুন এখানে

এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও আধুনিক, পরিবার-কেন্দ্রিক এবং স্বচ্ছ করার লক্ষ্যে একটি সময়োপযোগী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত এই খসড়া নীতিমালাটি অধিকতর জনবান্ধব ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ মহল এবং জনগণের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। খসড়া নীতিমালাটি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.msw.gov.bd)-এ আপলোড করা হয়েছে। এ অবস্থায়, এই খসড়া নীতিমালার ওপর মতামত/পরামর্শ আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিচের যেকোনো মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

ই-মেইল ও ডাকযোগে এই মতামত/পরামর্শ পাঠানো যাবে
ই-মেইল (E-mail): jsplan@msw.gov.bd অথবা shoque.nbr@gmail.com এবং ডাকযোগে (By Post): উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি), সমাজকল্যাণ মন্ত্রণালয়, কক্ষ নং-৩১৬, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

খসড়ার অনুলিপি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।