দেশে বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা জানাল সরকার
দেশে ৪টি মোবাইল কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লক্ষ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার( ৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্যপ্রযুক্তি মন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
নিলোফার চৌধুরী মনি প্রশ্নে করেন, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা কত; উক্ত মোবাইল কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত? উত্তরে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা ৪টি। কোম্পানিগুলো হলো যথাক্রমে-টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। উক্ত মোবাইল কোম্পানিগুলির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লক্ষ।