২২ মে ২০২৬, ২০:১৭

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

সামনে কোরবানির ঈদ। ঈদে দেশের সমস্ত সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২২ মে) গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের এক অনুষ্ঠানে এই চেক হস্তান্ত করেন তিনি। 

এর আগে বাদ আসর হেটে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে গুলশানে বিএনপি কার্যালয়ে যান দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের একটি অনুষ্ঠানে।’

তিনি আর বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠান।’

জানা গেছে চলতি বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের আগে মেয়র-প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের চেক সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।