১৯ মে ২০২৬, ১৬:১৫
নতুন বিদ্যুৎ সচিব হলেন মিরানা মাহরুখ
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব বা সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে, সরকারি নিয়ম অনুযায়ী জিইএমএসে পিডিএস হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।