১৬ মে ২০২৬, ২০:২৮

মন দিয়ে পড়ালেখা করতে হবে, মোবাইল কম ব্যবহার করতে হবে

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

মন দিয়ে পড়ালেখা করতে হবে, মোবাইল কম ব্যবহার করতে হবে বলে শিক্ষার্থীদের বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার চাঁদপুরে  শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ বার্তা দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ছোট্ট বন্ধুরা, মন দিয়ে পড়ালেখা করতে হবে। একই সঙ্গে খেলাধুলাও করতে হবে। মোবাইল কম ব্যবহার করতে হবে।’

এদিকে শনিবার বিকেলে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, আমরা দেখেছি বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ-কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এই দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কীভাবে প্রশাসনকে রাজনীতিকীকরণের মাধ্যমে প্রশাসনের যে দক্ষতা, সেই দক্ষতাকে নষ্ট করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল আরেকটি দেশের চিকিৎসার সুবিধার জন্য। আমরা দেখেছি উন্নয়নের নামে এই দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমরা শুরু করেছি। খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন শুরু করেছি। কৃষক কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করা হবে কৃষকদের। খাল খনন কর্মসূচিতে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ উপকৃত হবে। যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, তা আমরা বাস্তবায়ন করবো। এতে মানুষ উপকৃত হবে। আমাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদের রাজনীতি প্রতিশ্রুতি পালনের।