১৪ মে ২০২৬, ১৫:৩৩

হালনাগাদে দেশে মোট ভোটার কত লাখ বাড়ল?

প্রতীকী ছবি  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার হালনাগাদ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেটার তিন মাস না পেরোতেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফের ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। সেখানে দেখা গেছে দেশে মোট ভোটার সংখ্যায় বড় পরিবর্তন এসেছে। ইসি জানিয়েছে দেশে ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বেড়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) চলতি বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

ইসি প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইসি।