১২ মে ২০২৬, ১২:৪০

ঢাবি র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগে রাজনীতি: প্রধানমন্ত্রী

ঢাবি শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান  © ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তর্জাতিকভাবে র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ছে। বোধহয় এর অন্যতম মূল কারণ হচ্ছে শিক্ষক নিয়োগে যেভাবে হওয়া উচিৎ ছিল, অতীতে সেভাবে হয়নি। আমি শুনেছি বা পত্রপত্রিকায় পড়েছি, শিক্ষক নিয়োগে রাজনীতি অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।’ শিক্ষকদের পদোন্নতিতেও এমন হয় বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

আরও পড়ুন: র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে পৌঁছাতে পারেনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষক নিয়োগে যদি ফলাফল দেখি, মেধা দেখে নিয়োগ দিই, এ অবস্থার পরিবর্তন করতে পারি। বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের প্রকাশনাও দরকার হয়। তারও অভাব আমরা দেখিছি। আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি, তাহলে অ্যাকাডেমিক পারফরম্যান্স থেকেই হয়ে থাকে।’