১০ মে ২০২৬, ১৮:৪৪

৫৪ জেলায় ডিলার নেবে টিসিবি, আবেদন করবেন যেভাবে

টিসিবির লোগো  © সংগৃহীত

দেশের ৫৪ জেলায় ডিলার নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ৩০ এপ্রিল টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ডিলার নিয়োগ পেতে ১০ মে থেকে ২৫ মে-এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। টিসিবি অফিসে সরাসরি, ডাকযোগে, কুরিয়ারে বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ডিলার আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) অনলাইন এক-পে (ekpay)-এর মাধ্যমে পরিশোধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দেশের ৫৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলাগুলো হলো—ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, ঝিনাইদহ, যশোর, মাগুরা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, দিনাজপুর। 

বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখুন www.tcb.gov.bd

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নির্দিষ্ট উপজেলার সিটি কর্পোরেশন ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়নে টিসিবির ডিলার শূন্য আসনে আবেদন করা যাবে। সারাদেশে যে সকল সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভায়, ইউনিয়নে ডিলার শূন্য রয়েছে সেসকল সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভায়, ইউনিয়নে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ করা হবে।