ভালো পারফর্ম করা শিক্ষকদের বাছাই করে রিওয়ার্ড দেব: প্রধানমন্ত্রী
ভালো পারফর্ম করা শিক্ষকদের বাছাই করে রিওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আপনার উপজেলায়, ধরুন নাটোর জেলায়, সব মিলে আমরা তিনজন বা পাঁচজন টিচার সিলেক্ট করব যারা ভালো পারফর্ম করেছে। তখন আপনি যদি নামগুলা পাঠান, তখন আমরা সরকার থেকে তাকে একটা রিওয়ার্ড দেওয়ার বা অ্যাওয়ার্ড দেওয়ার কিছু একটা ব্যবস্থা করব।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ ধরনের বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন, ফলে হবে কি দেখুন, এই সমাজে এই দেশে তো আমরা সকলে মিলেই বাস করছি।’
আরও পড়ুন: সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ সময় দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে। দেশের সব প্রতিষ্ঠানকে ধংস করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার।