সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ রবিবার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ আগামী ৩ মে রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশ করেছে ইসি। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন ও স্বতন্ত্র ১ জন।
এদিকে আজ এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, নুসরাতের মনোনয়নপত্রটি আগামীকাল নির্বাচন কমিশনে তোলা হবে। এরপর কমিশন আইনগত দিকগুলো পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে।