০২ মে ২০২৬, ১৩:২৭
হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর রমনা থানায় উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) বেলা ১১টার পর মন্ত্রী কাকরাইলে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় যান। সেখানে তিনি থানায় আগত লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে আসার কারণ জানতে চান।
এছাড়া থানার হাজত খানা, ভেতরের বিভিন্ন জায়গা এবং দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টা অবস্থানের পর তিনি থানা ত্যাগ করেন।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান বলেন, ‘থানা পরিদর্শনের নিয়মিত অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। থানায় কোনো সমস্যা আছে কিনা, এসব সমস্যার সমাধানে করণীয় কী, থানায় আগত বিচার প্রার্থী, আটক আসামিদের আরো কীভাবে সুরক্ষা দেওয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।’