২৬ এপ্রিল ২০২৬, ১৭:২৬
আমার দেশের সৈয়দ আবদাল হলেন প্রধান তথ্য অফিসার
দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২৬ এপ্রিল) উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে তথ্য অধিদফতরে প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।