বগুড়া-৬ আসনের নির্বাচনে জয় পেল বিএনপি
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বড় ব্যবধানে এগিয়ে থেকে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পর্যন্ত উপনির্বাচনের মোট ১৫০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে।
জেলা নির্বাচন কমিশন এ ফল ঘোষণা শুরু করেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রেজাউল করিম বাদশা (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
অপরদিকে, ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫১২ ভোট। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ব্যতীত)।