০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্রজ্ঞাপন জারি

কোলাজ ছবি   © টিডিসি ফটো

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ রুহুল কবির রিজভীসহ পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গেজেট অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ সংক্রান্ত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের তালিকার কয়েকটি নাম সংশোধন করা হয়েছে। এতে মন্ত্রীদের তালিকার ক্রম ১০, ১৬ ও ২২ এবং প্রতিমন্ত্রীদের তালিকার ক্রম ৯ ও ২২-এ উল্লেখিত নামগুলোতে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত নাম অনুযায়ী, ‘জনাব মিজানুর রহমান মিনু’ পরিবর্তে ‘জনাব মোঃ মিজানুর রহমান মিনু’, ‘মিজ্‌ আফরোজা খানম (রিতা)’ পরিবর্তে ‘মিজ্‌ আফরোজা খানম’, ‘জনাব আ ন ম এহসানুল হক মিলন’ পরিবর্তে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন’, ‘মীর মোহাম্মদ হেলাল উদ্দিন’ পরিবর্তে ‘মীর মোহাম্মদ হেলাল উদ্দীন’ এবং ‘জনাব আহম্মদ সোহেল মঞ্জুর’ পরিবর্তে ‘জনাব আহম্মদ সোহেল মনজুর’ করা হয়েছে।