০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৫
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় অবস্থান করছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের এই প্রতিনিধি দল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ বুধবার (৮ এপ্রিল) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।