২৫ মার্চ ২০২৬, ১৫:৫১

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

দুদক  © টিডিসি ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বদলির আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে এবং উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।

এছাড়া উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।