১৭ মার্চ ২০২৬, ২৩:৫৩

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের

পোর্টেবল সিগন্যাল লাইট  © টিডিসি ফটো

 ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার শুরু করেছে পুলিশ। স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিগন্যাল লাইটগুলো সড়কে যানজট নিরসন ও ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার আরম্ভ করেছে পুলিশ। স্বল্প খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য এবং যেকোন রাস্তায় ব্যবহার উপযোগী। সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এসব পোর্টেবল সিগন্যাল লাইট স্থাপন করছে। ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রয়াসের অংশ হিসেবে এসব পোর্টেবল সিগন্যাল লাইট ইতিবাচক ভূমিকা রাখবে। '