২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান (বাঁ থেকে)  © সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসানের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসান এমপিকে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এই দায়িত্ব অর্পণ করা হয়। বর্ণিত অবস্থায় প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

আদেশের অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে সদয় অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।