২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৮

পিএসসির নতুন সচিব সানোয়ার জাহান

সানোয়ার জাহান  © সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে