২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০
আওয়ামী আমলের আরও ১২০২ মামলা প্রত্যাহার
আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিগত ১৭ বছরে (ফ্যাসিস্ট সরকারের আমলে) বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও এক হাজার ২০২টি টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এগুলোকে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।
এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।