১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১
কাল শপথ নেবেন সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর শপথের সময় জানা গেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনিযুক্ত সংসদ সদস্যদের শপথ আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ হবে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ গ্রহণ করবেন।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের মিডিয়া সেল এ তথ্য জানায়।
বিএনপি মিডিয়া সেল জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপি দলীয় সাংসদগণ শপথ গ্রহণ করবেন।
এরপর বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন।