২৬ নভেম্বর ২০২৬, ০০:০৫

সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বিশ্ববিদ্যালয় থেকে কোনটিতে কত

সিভিল জজ নিয়োগ পরীক্ষা  © লোগো

১৮তম সিভিল জজ নিয়োগ পরীক্ষার (বিজেএস) চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। এরমধ্যে সবচেয়ে বেশি সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৬ জন শিক্ষার্থী। এরপর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানকার ৩৯ জন শিক্ষার্থী চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন।

সুপারিশপ্রাপ্ত হওয়া প্রার্থীদের করা এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বাকিবিল্লাহ সরল এই পরিসংখ্যানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

তার দেওয়া তথ্য মতে, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ১৯ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ জন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ৫ জন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪ জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ১ জন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১ জন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১ জন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১ জন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ১ জন, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ১ জন, গণ বিশ্ববিদ্যালয়ের ১ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ জন, শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিন ১ জন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের ১ জন।

গত সেপ্টেম্বরে এ ফল প্রকাশ করা হয়। পরে অক্টোবরে ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। ওই মাসেই  ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। ফলে বর্তমানে প্রার্থীরা গেজেটের অপেক্ষায় রয়েছে।