কর্মকর্তা নিয়োগ দেবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সহকারী ড্রাফটিং ইনস্ট্রাক্টর, সহকারী জনসংযোগ কর্মকর্তা এবং চিফ সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার পদে এ নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন প্রায় ৫০০ ডলার থেকে ২ হাজার ১১৬ ডলার। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে পাঠাতে হবে।
সম্প্রতি আইইউটির ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), বোর্ডবাজার, গাজীপুর।
আবেদন শেষ: ২২ ডিসেম্বর ২০২৬।
পদ ও যোগ্যতার বিবরণ:
১. সহকারী ড্রাফটিং ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ১টি।
আরও দেখুন: সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আবেদন যেভাবে
বেতন স্কেল: জিএস-৪ (৩৩০-৩০×২৫-১০৮০ মার্কিন ডলার)। আনুমানিক বেতন ৫০০ ডলার।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট প্রকৌশল প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি বা স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট প্রযুক্তির স্বীকৃত ওয়ার্কশপ, কম্পিউটার সেন্টার বা মেশিন ল্যাবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কারিগরি ড্রাফটিং পদ্ধতি, ড্রয়িংয়ের যন্ত্রপাতি ও কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: জিএস-৪ (৩৩০-৩০×২৫-১০৮০ মার্কিন ডলার)। আনুমানিক বেতন ৫০০ ডলার।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। যোগাযোগে দক্ষ হতে হবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
অভিজ্ঞতা ও দক্ষতা: বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জনসংযোগ, করপোরেট যোগাযোগ, গণমাধ্যম, উন্নয়ন সংস্থা, দূতাবাস বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা, সংবাদ বিজ্ঞপ্তি ও প্রাতিষ্ঠানিক লেখা তৈরির সক্ষমতা, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা, মাইক্রোসফট অফিস বা গুগল ওয়ার্কস্পেস ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আন্তর্জাতিক অনুষ্ঠান, প্রতিনিধিদল, অংশীদারত্ব ও সমঝোতা স্মারকসংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৩. চিফ সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার
পদসংখ্যা: ১টি।
বেতন: মাসিক সমন্বিত বেতন ২ হাজার ১১৬ মার্কিন ডলার। সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা থাকবে। বাড়িভাড়া বাবদ ২২০ ডলার এবং বিদ্যুৎ বিল প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বেতন থেকে কেটে নেওয়া হবে। এ পদের জন্য অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা দেওয়া হবে না।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত যোগ্যতা, ডিপ্লোমা বা সনদ থাকতে হবে। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হতে পারে।
আরও দেখুন: জেএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
অভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের প্রধান বা সমমানের পদে ১০ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী, ইউনিফর্মধারী বাহিনী, কারখানা, বড় প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লেফটেন্যান্ট কর্নেল বা মেজর পদমর্যাদার অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।
এ ছাড়া পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বৈদ্যুতিক নিরাপত্তা, নিরাপত্তাজনিত দুর্ঘটনা মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে। আইপি-ভিত্তিক সিসিটিভি, আধুনিক ইলেকট্রনিক প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সরঞ্জাম পরিচালনায় দক্ষতা প্রয়োজন। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ এবং মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষ হতে হবে।
সাধারণ শর্তাবলি: আবেদনকারীদের অবশ্যই ইসলাম ধর্মাবলম্বী এবং ওআইসির সদস্যভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে। বয়স ৫৬ বছরের কম হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আইইউটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে হবে।পাশাপাশি আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), পাসপোর্ট আকারের ছবি এবং প্রয়োজনীয় সব কাগজপত্রের হার্ড কপি পাঠাতে হবে।
কাগজপত্র পাঠানোর ঠিকানা: চিফ অব এইচআরসি অফিস, হিউম্যান রিসোর্স অ্যান্ড ক্যাবিনেট অফিস, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), বোর্ডবাজার, গাজীপুর-১৭০৪, বাংলাদেশ।
আরও দেখুন: সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে
চিফ সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার পদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপিও জমা দিতে হবে। সব পদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ২২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।