১২ নভেম্বর ২০২৬, ১৯:১৮

উপখাদ্য ও সহকারী পরিদর্শক পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

খাদ্য অধিদপ্তর  © ফাইল ফটো

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে খাদ্য অধিদপ্তরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাসময়ে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dgfood.gov.bd) প্রকাশ করা হবে। পাশাপাশি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার বিষয়ে অবহিত করা হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।