বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজবহরে ৯টি পদে ৩৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ৪ থেকে ৯ মাস মেয়াদে চুক্তিভিত্তিক এসব পদে নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
আবেদন শেষ: ১৯ নভেম্বর, ২০২৬।
পদের নাম ও পদসংখ্যা:
১. মাস্টার: ৪টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে মাস্টার হিসেবে কমপক্ষে ১২ থেকে ১৮ মাসের অভিজ্ঞতা।
২. চিফ ইঞ্জিনিয়ার: ৪টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কমপক্ষে ১২ থেকে ১৮ মাসের অভিজ্ঞতা।
৩. চিফ অফিসার: ৪টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে চিফ অফিসার হিসেবে কমপক্ষে ১২ মাসের অভিজ্ঞতা।
৪. সেকেন্ড ইঞ্জিনিয়ার: ৪টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কমপক্ষে ১২ মাসের অভিজ্ঞতা।
৫. থার্ড ইঞ্জিনিয়ার: ৪টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা।
৬. সেকেন্ড অফিসার: ৪টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা।
৭. থার্ড অফিসার/জুনিয়র অফিসার: ৫টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে থার্ড অফিসার হিসেবে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা।
৮. ৪র্থ ইঞ্জিনিয়ার/জুনিয়র ইঞ্জিনিয়ার: ৫টি পদ।
যোগ্যতা: সমুদ্রগামী অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকার/বাল্ক ক্যারিয়ার জাহাজে ৪র্থ ইঞ্জিনিয়ার হিসেবে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা।
৯. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/জুনিয়র ইটিও: ৫টি পদ।
যোগ্যতা: সিওসি হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আন্তর্জাতিক বাজার বিবেচনায় বিএসসির নিয়োগ কমিটি নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়া খাদ্য, বাসস্থান, চিকিৎসা, নিরাপদ কর্মপরিবেশ ও বীমা সুবিধা দেওয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৪ থেকে ৯ মাস)।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), প্রি-সী সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের ছবি ই-মেইলে অথবা ডাকযোগে পাঠাতে হবে।
ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা:
To: gm-spd\@bsc.gov.bd
CC: mdsec\@bsc.gov.bd
ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, শিপ পার্সোনেল বিভাগ, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, পোস্ট বক্স নং-৬৪১, সল্টগোলা রোড, চট্টগ্রাম।
বিস্তারিত তথ্য বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।