৬৭ পদে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, অষ্টম শ্রেণি পাস থেকে আবেদন শুরু
জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরে ১১টি ক্যটাগরিতে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে কম্পিউটার অপারেটর, লাইব্রেরি সহকারী, বেঞ্চ সহকারী, কপিস্ট, সার্টিফিকেট সহকারী, হিসাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, বেয়ারার, পরিচ্ছন্নতাকর্মী ও মালি পদে জনবল নেওয়া হবে।
জামালপুর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর
আবেদন শুরুর তারিখ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
পদের নাম ও পদসংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ১টি।
২. লাইব্রেরি সহকারী: ১টি।
৩. বেঞ্চ সহকারী: ১টি।
৪. কপিস্ট: ৫টি।
৫. সার্টিফিকেট সহকারী: ৫টি।
৬. হিসাব সহকারী: ৫টি।
৭. অফিস সহায়ক: ৯টি।
৮. নিরাপত্তা প্রহরী: ১৯টি।
৯. বেয়ারার: ৪টি।
১০. পরিচ্ছন্নতাকর্মী: ১৬টি।
১১. মালি: ১টি।
আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা:
কম্পিউটার অপারেটর: স্নাতক (সম্মান) বা সমমান পাস।
লাইব্রেরি সহকারী, বেঞ্চ সহকারী, কপিস্ট, সার্টিফিকেট সহকারী ও হিসাব সহকারী: এইচএসসি বা সমমান পাস।
অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও বেয়ারার: এসএসসি বা সমমান পাস।
পরিচ্ছন্নতাকর্মী ও মালি: জেএসসি বা সমমান পাস।
বেতন স্কেল:
কম্পিউটার অপারেটর: গ্রেড-১০।
আরও দেখুন: ৬৭ পদে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, অষ্টম শ্রেণি পাস থেকে আবেদন শুরু
লাইব্রেরি সহকারী, বেঞ্চ সহকারী, কপিস্ট, সার্টিফিকেট সহকারী ও হিসাব সহকারী: গ্রেড-১৬।
অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, বেয়ারার, পরিচ্ছন্নতাকর্মী ও মালি: গ্রেড-২০।
বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
জেলা: আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আরও দেখুন: সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্তি
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৬ নং পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জামালপুর জেলা প্রশাসকের ওয়েবসাইট https://www.jamalpur.gov.bd এবং টেলিটক নিয়োগ পোর্টাল দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে নিচে দেখুন।