০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪

প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়  © টিডিসি সম্পাদিত

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। 

জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা

আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদসংখ্যা: ৫টি

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: রাজবাড়ী

গ্রেড: ১৪

আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

বেতন স্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (সরকার কর্তৃক ৭৫% এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫%)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

জেলা: রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ৫৬ টাকা।

আরও দেখুন: অষ্টম শ্রেণি থেকে এইচএসসি—বিভিন্ন যোগ্যতায় ঢাকা সেনানিবাসে নিয়োগ

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপে আপলোড করতে হবে। আবেদন সাবমিট করার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি রাজবাড়ী জেলা প্রশাসকের ওয়েবসাইটে দেখুন।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।