০২ নভেম্বর ২০২৬, ০৯:২৬

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শুরু

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট  © টিডিসি সম্পাদিত

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। 

রবিবার (১ নভেম্বর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

পদের নাম ও বেতন

১. ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ১০টি।

গ্রেড: ১৩।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।

২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১২টি।

গ্রেড: ১৬।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।

আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৩টি।

গ্রেড: ২০।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

বয়সসীমা: ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আরও দেখুন: আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ ও ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা ।

আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।