২৯ অক্টোবর ২০২৬, ১৯:৫২

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১১তম গ্রেডে চাকরি, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত

ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‘ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড;

ঘরে বসে IELTS প্রস্তুতি

পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৮ বছরের (২৮ অক্টোবর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

আরও পড়ুন: ৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, আবেদন শুরু ৮ নভেম্বর

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সশস্ত্র বাহিনী বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট