২৯ অক্টোবর ২০২৬, ১৭:০২

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন শুরু ১ নভেম্বর

জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল  © সংগৃহীত

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। 

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলের সংস্থাপন শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল

পদের নাম ও সংখ্যা

১. হিসাব সহকারী: ২ জন

২. সার্টিফিকেট সহকারী: ২ জন

বেতন ও গ্রেড: উভয় পদই ১৬তম গ্রেডের। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বিজ্ঞপ্তিতে বেতন স্কেল উল্লেখ করা হয়েছে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত: উভয় পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরিতেও দক্ষ হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লিখিত তফসিল ২, ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: সৌদি আরবে মার্কিন সরকারি কর্মীদের দেশ ছাড়ার নির্দেশ

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।

আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

আরও দেখুন: বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার দেবে সরকার, শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দিতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।