ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকরি, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত
কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-৯ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৯ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৩৮ কর্মী নিয়োগে ১৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা;
১. পদের নাম: সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আরও পড়ুন: ৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, আবেদন শুরু ৮ নভেম্বর
২. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন শুরু ১ নভেম্বর
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: মেশিন অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৭. পদের নাম: নোটিশ সার্ভার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
৮. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
৯. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ২১, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সকল ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট