২৫ অক্টোবর ২০২৬, ২০:৪৫

৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, আবেদন শুরু ৮ নভেম্বর

২২ ক্যাটাগরির পদে ৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। প্রতিষ্ঠানটি ৯ থেকে ২০তম গ্রেডে ২২ ক্যাটাগরির পদে ৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;

পদের নাম: ২২টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ৩৯৩টি (এখানে ক্লিক করে দেখুন);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

আরও পড়ুন: পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন শুরু ১ নভেম্বর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: চট্টগ্রাম;

প্রার্থীর বয়সসীমা: ১৮-৩২ বছর (৮ ডিসেম্বর ২০২৬ তারিখে)। তবে ৬ নম্বর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর ও ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১-৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪-৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৭-১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮-২২ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট