২৫ অক্টোবর ২০২৬, ১৬:৫০
৫১তম বিসিএসে যত আবেদন পড়ল
৫১তম বিশেষ বিসিএসের আবেদনগ্রহণ চলছে। ইতোমধ্যে ৪১ হাজারের বেশি চিকিৎসক এই বিসিএসে আবেদন করেছেন। আজ রবিবার (২৫ অক্টোবর) আবেদনের সময় শেষ হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ৪১ হাজার ৩২৫ জন প্রার্থী আবেদন করেছেন। তবে তাদের মধ্যে অনেকেই ফি জমা দেননি। ফলে প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
৫১তম বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪৭০০ জন সহকারী সার্জন আর ৩০০ জন ডেন্টাল সার্জন।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়। আজ রবিবার আবেদন শেষ হলেও আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।